Friday, August 28, 2020

অণুগল্প : এ পারফেক্ট ক্লিক

মহানগরীর এক বিখ্যাত আর্ট গ্যালারিতে সৌম্যব্রত দস্তিদারের প্রথম চিত্র প্রদর্শনী চলছিল।প্রায় শ'খানেক ছবি।তবে যেটা সবার নজর কেড়েছে সেটা সৌম্য বাবুরও পার্সোনাল ফেভারিট।তাঁর সব চেয়ে দামি লেন্সে তোলা আর অনেক কসরৎ করে এডিট করা একটা ক্যানভাস সাইজ ছবি - উল্লাস নগরীর কোনো ব্যস্ত রঙিন চৌমাথায় বেলুন বিক্রি করা একটা  সাদাকালো বুড়ো মানুষ - আর পাশে দাঁড়ানো বছর দশেকের সাদাকালো একটি মেয়ে।সবাই খুব তারিফ করলো।এক মার্কিন সংগ্রাহক তো লাখ টাকা দিয়ে বায়নাই করে ফেললেন।
দিনের শেষ।সৌম্যবাবু বন্ধুদের নিয়ে একটা ছোটো খাটো সাকসেস পার্টি রেখেছেন।তাই গ্যালারি বন্ধ হলে তিনি এক পাঁচ তারা হোটেলের পানশালায় এসে উঠলেন।
আর পরিত্তক্ত্য গ্যালারির ক্যানভাস ছেড়ে মেয়েটিকে সঙ্গ করে বেলুন-বুড়োও হাঁটা ধরলো - রঙিন শহরের বুক চিরে তার সাদাকালো অন্ধকার আস্তানার দিকে।

No comments:

Post a Comment